ফরিদপুরের মধুখালীতে পুত্রবধূকে ধর্ষণের দায়ে হাফিজার শেখ (৫৫) নামের এক ব্যক্তির যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ২০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।‎বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) ফরিদপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক শামিমা পারভীন এ রায় ঘোষণা করেন। ‎‎মামলার বিবরণ সূত্রে জানা যায়, বিয়ের পর থেকে আসামি পুত্রবধূকে বিভিন্ন ধরনের কুপ্রস্তাব দিয়ে আসছিলেন। ২০২২ সালের ২৫ আগস্ট ধর্ষণ করেন। পরবর্তী বিভিন্ন সময়ে ভয়ভীতি দেখিয়ে একাধিকবার ধর্ষণ করেন। এবং ভুক্তভোগী গর্ভবতী হন। তারপর ১০ সেপ্টেম্বর ভুক্তভোগী মধুখালী থানায় ধর্ষণ মামলা করেন।
‎রাষ্ট্রপক্ষের সরকারি কৌঁসুলি (পিপি) গোলাম রব্বানী ভূঁইয়া জানান, অভিযুক্তের বিরুদ্ধে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত তাকে সাজা দিয়েছেন। এ রায়ে রাষ্ট্রপক্ষ সন্তুষ্ট।