শেয়ারবাজারে তালিকাভুক্ত ফার্মা এইডসের পরিচালনা পর্ষদ ২০২৫-২৬ অর্থবছরের ব্যবসায় শেয়ারহোল্ডারদের জন্য ৩৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। আগের অর্থবছরে কোম্পানিটি ৩০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল। অর্থাৎ এবার লভ্যাংশের হার বেড়েছে ৫ শতাংশীয় পয়েন্ট। বুধবার (৪ নভেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে এই লভ্যাংশের ঘোষণা দেয় কোম্পানিটি।
আর্থিক প্রতিবেদন অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ২৮ টাকা ৫ পয়সা। আগের অর্থবছরে এ মুনাফা ছিল ২০ টাকা ৪৫ পয়সা। একই সময়ে গত ৩০ জুন কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৬৩ টাকা ৩১ পয়সা। আগের বছর যা ছিল ১৩৮ টাকা ৫৮ পয়সা।
ঘোষিত লভ্যাংশসহ অন্যান্য আলোচ্য বিষয় শেয়ারহোল্ডারদের অনুমোদনের জন্য আগামী ১৫ ডিসেম্বর বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এ জন্য শেয়ারহোল্ডার নির্বাচনে আগামী ২৫ নভেম্বর রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে।

