ব্যবসা শুরু করতে চান, কিন্তু পর্যাপ্ত পুঁজি নেই? এমন তরুণদের জন্য সর্বোচ্চ ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ সহায়তার সুযোগ রেখেছে বাংলাদেশ ব্যাংক। নতুন ব্যবসা গড়ে তোলা কিংবা বিদ্যমান উদ্যোগ সম্প্রসারণে এ ঋণ কাজে লাগাতে পারবেন সম্ভাবনাময় উদ্যোক্তারা। তবে বিনা জামানতে ঋণ পাওয়ার সুযোগ থাকলেও উদ্যোক্তা হওয়ার পথে বড় একটি শর্ত হয়ে দাঁড়িয়েছে বয়সসীমা। নির্ধারিত কর্মসূচির আওতায় ঋণ ও অনুদান পেতে আবেদনকারীর বয়স সর্বোচ্চ ২৮ বছর হতে হবে। ফলে ব্যবসা শুরুর আগ্রহ ও সক্ষমতা থাকলেও বয়সের সীমাবদ্ধতায় অনেক তরুণ এ সুযোগের বাইরে থেকে যেতে পারেন।
ঋণ পেতে শুধু আগ্রহ থাকলেই হবে না, পূরণ করতে হবে নির্ধারিত যোগ্যতা এবং জমা দিতে হবে বাস্তবসম্মত ও তথ্যভিত্তিক ব্যবসায়িক পরিকল্পনা। আবেদনপ্রক্রিয়া, প্রয়োজনীয় কাগজপত্র এবং ঋণ পাওয়ার ক্ষেত্রে যেসব বিষয় গুরুত্বপূর্ণ, সেগুলো জেনে নেওয়া জরুরি।
অর্থনীতি · ১২ নভেম্বর ২০২৬ · অপরাহ্ণ ৩:১০ · প্রতিবেদক: সারওয়ার বাবর চৌধুরী
বিনা জামানতে ২০ লাখ টাকা ঋণ
