আজ রাজধানী ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আকাশ মেঘলা থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে।মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
আবহাওয়া অফিস জানায়, ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আকাশ আজ মেঘলা থাকবে। আবহওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এছাড়া পশ্চিম-উত্তর পশ্চিম পূর্বদিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ বেগে বাতাস বয়ে যেতে পারে।
এদিকে আজ সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা ছিল ২৮ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৮১ শতাংশ। আজকের সর্বনিম্ন তাপমাত্রা ২৮ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬ ডিগ্রি সেলসিয়াস।
গত ২৪ ঘণ্টায় রাজধানীতে কোনো বৃষ্টিপাত রেকর্ড হয়নি। আজ সূর্যাস্ত সন্ধ্যা ৫টা ৪৮ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ভোর ৫টা ৫০ মিনিটে।
জাতীয় · ২৯ সেপ্টেম্বর ২০২৬ · পূর্বাহ্ণ ১১:৩৫ · প্রতিবেদক: Rahima Khanam
মেঘলা থাকতে পারে ঢাকার আকাশ
