বলিউডের জনপ্রিয় অভিনেত্রী কারিনা কাপুর খান। অভিনয়, ব্যক্তিত্ব ও ফ্যাশন স্টাইল-সবকিছু মিলিয়ে দীর্ঘদিন ধরেই দর্শকের আগ্রহের কেন্দ্রে রয়েছেন তিনি। তবে এই অভিনেত্রীর নামের সঙ্গে জড়িয়ে আছে বেশ মজার এক গল্প। জন্মের সময় অন্য একটি নাম ঠিক করেছিলেন তার দাদু, কিংবদন্তি অভিনেতা ও পরিচালক রাজ কাপুর।
১৯৮০ সালের ২১ সেপ্টেম্বর জন্ম হয় কারিনার।গণেশ চতুর্থী উপলক্ষে রাজ কাপুর তার দুই নাতনির নাম রাখার ক্ষেত্রে ‘ঋদ্ধি’ ও ‘সিদ্ধি’ শব্দ দুটি থেকে অনুপ্রেরণা নেন। ঋষি কাপুরের মেয়ের নাম রাখা হয় ঋদ্ধিমা, আর রণধীর কাপুরের মেয়ের নাম রাজ কাপুর রাখতে চেয়েছিলেন ‘সিদ্ধিমা’।
তবে শেষ পর্যন্ত সেই নাম আর রাখা হয়নি। কারিনার মা ববিতা মেয়ের নাম বদলে ‘কারিনা’ রাখেন। জানা যায়, কারিনা যখন তার মায়ের গর্ভে, তখন ববিতা লিও তলস্তয়ের বিখ্যাত উপন্যাস ‘আনা কারেনিনা’ পড়ছিলেন। সেই উপন্যাসের নাম থেকেই অনুপ্রাণিত হয়ে মেয়ের নাম কারিনা রাখেন তিনি। কারিনার নামের উৎস হিসেবে এই গল্পটি বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
শুধু আসল নাম নয়, কারিনার ডাকনাম নিয়েও রয়েছে মজার গল্প। অভিনেত্রী নিজেই একবার জানিয়েছিলেন, তার বাবা রণধীর কাপুর তাকে ‘বেবো’ নামে ডাকতেন। বড় বোন কারিশমা কাপুরের ডাকনাম ‘লোলো’র সঙ্গে মিল রেখেই ছোট মেয়ের ডাকনাম ‘বেবো’ রাখা হয়েছিল বলে জানা যায়।
দীপিকাকে নিয়ে রণবীরের সেই গোপন সিদ্ধান্তের কথা ফাঁসঅর্থাৎ, বলিউডে যে তারকা ‘কারিনা কাপুর’ নামে পরিচিত, জন্মের সময় তার জন্য ঠিক করা হয়েছিল ‘সিদ্ধিমা’ নামটি। পরে মায়ের পছন্দে সেই নাম বদলে যায়। আর সেই পরিবর্তিত নামেই আজ বিশ্বজুড়ে পরিচিত কারিনা কাপুর খান।