স্থানীয় সময় বুধবার সকাল ১০টা ১০ মিনিটে সরকারপ্রধান সম্মেলনে যোগ দেন বলে জানিয়েছেন তার উপ প্রেস সচিব হাসান শিপলু। তিনি বলেন, “প্রধানমন্ত্রী জলবায়ু সম্মেলনে যোগ দিয়েছেন। এ সম্মেলনে বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান এবং তাদের প্রতিনিধিরা অংশ নিচ্ছেন।
“এরপর তিনি ওয়ার্ল্ড লিডার সামিটে যোগ দেবেন। পরে প্রধানমন্ত্রী ‘জিরো ওয়েস্ট রাউন্ড টেবিল’ বৈঠকেও অংশ নেবেন।” সম্মেলনের সভাপতিত্ব করছেন তুরস্কের পরিবেশ, নগরায়ন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মুরাত কুরুম।

উপ প্রেস সচিব হাসান শিপলু জানান, সম্মেলনের ফাঁকে উজবেকিস্তানের প্রেসিডেন্ট শাভকাত মিরোমোনোভিচ মির্জিয়োয়েভ এবং চীনের ভাইস প্রেসিডেন্ট হান ঝেংয়ের সঙ্গে তারেক রহমানের বৈঠক করার কথা রয়েছে। রাতে বিশ্ব নেতাদের সম্মানে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোয়ানের দেওয়া নৈশভোজে অংশ নেবেন।
এ সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রী তারেক রহমান মঙ্গলবার ঢাকা থেকে আনতালিয়ায় পৌঁছান। তার সঙ্গে রয়েছেন সহধর্মিণী জুবাইদা রহমান। সরকারপ্রধান এ সম্মেলনে একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন।
